এম, এ, মান্নান
হযরত মাওলানা শাহ সুফি আমিন উল্যাহ ( রহঃ) এর প্রতিষ্ঠিত পঞ্চগ্রামের প্রাণকেন্দ্র কাছারি বাজারে অবস্থিত আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা শুধুমাত্র পঞ্চগ্রাম নয় পুরো ফেনী জেলার মধ্যে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, পাঠান নগরও জি এম হাট ইউনিয়ন এর আকমাত্র ডিগ্রি মানের মাদ্রাসা যাহা পঞ্চগ্রাম বাসির অত্যন্ত গর্বের। আবহমানকাল থেকে পঞ্চগ্রাম ছাড়াও বসিক পুর, শ্রীচন্দ্রপুর, নুরপুর, গতিয়া- সোনাপুর, আনন্দপুর, পশ্চিম পাঠান গড়, শিলুয়া সহ আশপাশের এলাকা থেকে এ মাদ্রাসাতে শিক্ষার্থীরা পড়াশোনা করে আসছেন, আশপাশের প্রত্যেকটা এলাকাতে স্কুল কলেজ ও জুনিয়র মাদ্রাসা থাকলেও ডিগ্রি মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা,শত বছরের ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এলাকার আরবি এবং আধুনিক শিক্ষার এক আলোকবর্তিকা।এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দেশ এবং প্রবাসে গৌরব ও সম্মানের সাথে সুপ্রতিষ্ঠিত,আলহামদুলিল্লাহ। সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসার ইতিহাসে প্রথমবার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যগণকে দেখে অনেক আনন্দিত হয়েছি, আশা করছি এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, নির্বাচিত কমিটির যোগ্য নেতৃত্বে ঐতিহ্যবাহী মাদ্রাসাটির হারানো গৌরব ফিরে পাবে এই আশা ব্যক্ত করছি।
বর্তমান পরিচালনা পর্ষদে আমাদের সমসাময়িক ব্যাচমেটরা রয়েছেন যেমন: সর্বজনাব আহসান উল্যাহ পাটো: মিজানুর রহমান ভূঁইয়া, আলা উদ্দিন, শহিদ উল্যাহ পঞ্চায়েত সহ অনেকেই, আমরা আশা করবো আসছে মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে যেন তুলে ধরা হয়।অবস্থানগত দিক থেকে এই প্রতিষ্ঠানটির জায়গা খুবই কম, ইচ্ছা থাকা সত্বেও সম্প্রসারণ করার সুযোগ নেই, আবাসিক/ অনাবাসিক করতে পারলে শিক্ষার মান আরো উন্নত হতো।একটা বিষয় লক্ষ্যণীয় যে ডিগ্রি মানের মাদ্রাসায় নূরানী বিভাগ থাকা কি উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয়? স্কুলের ক্ষেত্রে আমরা যেমন দেখি হাই স্কুল এন্ড কলেজ তাও উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কিন্তু স্নাতক মানের মাদ্রাসায় পাইমারী লেভেল টা কি জরুরি?
পঞ্চগ্রামের প্রায় প্রত্যেকটা গ্রামে নূরানী মাদ্রাসা/হেফজখানা রয়েছে আমরা কি ওই মাদ্রাসাগুলোর দিকে মনোযোগ দিতে পারি না? ছাত্র /ছাত্রী রা তো নূরানী শেষে এ মাদ্রাসায় ভর্তি হয়। মরহুম হযরত মাওলানা আমিনুল্লাহ( রহঃ) এর অন্যতম সহচর মরহুম মৌলভী তোরাব আলী (রঃ) – এর বংশধর হিসেবে আসছে অক্টোবরে পঞ্চগ্রাম বাসির প্রাণের প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন উপলক্ষে আমার পরিবারের পক্ষ থেকে সার্বিক সফলতা কামনা করছি।

