রাশেদ মাজাহার
নাট্য ব্যক্তিত্ব
স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় দলীয় প্রতীক প্রচলন দ্বারা সামাজিক ভাবে গ্রহণযোগ্য নেতৃত্বকে নির্বাসনে পাঠিয়ে দলীয় মস্তানদের ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়ার নির্মম ফলাফল আজকের গ্রামীণ অস্থিরতা ও নিরাপরাধ তৃণমূল আওয়ামী কর্মীদের গৃহহীনতা। এটি আওয়ামী নেতৃত্বের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত এবং জনগণের বিপরীতে কৃত গুরুতর অপরাধ। এই অপরাধের দায়ভার নিতেই হবে আওয়ামী নেতৃত্বকে। তবে দু:খ ও পরিতাপের বিষয় এই যে, যারা এই অকাজের কাজি এবং যারা এই অকাজের সুযোগে ক্ষমতার বড়াই ও মস্তানি করে দলের সাংগঠনিক ভিত্তিকে নড়বড়ে করে হাজার কোটি টাকা লুটপাট করেছে, জনগণকে ক্ষেপিয়ে তুলেছে – তারা লুটপাট করা টাকায় রাজার হালে নিরাপদে আছে আর যারা তখনও নির্যাতিত হয়েছে, তারা এখনও নির্যাতিত এবং অনেকেই গৃহহারা – আয়হীন অসহায়। সেই মস্তানরা এবং তাদের অভিভাবকেরা তখনও তৃণমূলের কর্মী – সমর্থকদের খোঁজতো রাখেইনি বরং নির্যাতন নিপীড়ন চালিয়েছে নিজেদের আখের গুছানো নিশ্চিত করতে, তারা এখনও কোন খোঁজ রাখছেনা নির্যাতীত তৃণমূলের কর্মী – সমর্থকদের, এক্ষেত্রেও আওয়ামী নেতৃত্ব সম্পূর্ণ নিশ্চুপ।
ইতিহাসের কাছে এই সকল অপরাধের দায় আওয়ামী নেতৃত্বকে অবশ্যই মেটাতেই হবে।
Mazharul Huqe Rashed
০৭/১০/২০২৫

