ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি: সোমবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুল্লাহ ছাজিম এর মরদেহ উদ্ধার করা হয়েছে। কদমতলার ভাঙ্গণ স্থলের ভাটিতে জালের খুঁটির পাশে ছিলো।
স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা মহাসড়কের পাশে গোসল করতে পানিতে ডুবে আব্দুল্লাহ ছাজিম (১১) নামে এক তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আব্দুল্লাহ ছাজিম ডাংধরা ইউনিয়নের নিমাইমারী পশ্চিম পাড়া গ্রামের খোকা ব্যাপারীর ছেলে ও নিমাইমারী তানজিমুল হামিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদোর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ৩জন বালক ব্রিজের কাছ থেকে সাঁতার দিলে তীব্র স্রোতে ভাঙ্গনের কাছে এসে ডুবে যায়, দুজন বাঁশ ধরার পর সাথে সাথে জীবিত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। ৩য় জন আব্দুল্লাহ পানির নিচের দিকে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে প্রথমে রাজিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আসে এবং ময়মনসিংহ হতে আসা ফায়ার সার্ভিসের ইউনিটের ডুবুরি উদ্ধার কাজে নামে।
হাজার হাজার জনতা উদ্ধার কার্যক্রম দেখতে এসে ভীড় জমায়। প্রায় দুই ঘন্টা যাবৎ উদ্ধার কাজ চালিয়ে রাত হয়ে গেলে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইউনিট। পরে সোমবার ৪সেপ্টেম্বর সকাল ৯টা হতে ১০ টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে চলে যায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্বজনরা জানান- রাত ৯টায় মরদেহ এর জানাজা অনুষ্ঠিত হয় নিজ বাড়িতে।
সানন্দবাড়ী পিআইসির আইসি আব্দুর রহিম এর নেতৃত্বে সানন্দবাড়ী পিআইসির পুলিশটিম মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।

