বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেওয়ানগঞ্জে সকলের সাথে মতবিনিময় করেন ডিসি

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ ইমরান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসাইন সোলাই ,দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী , দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ , ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর ইসলাম সহ অনেকে।

বিজ্ঞাপন

এ সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) মাহবুব হাসান, দেওয়ানগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের  শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত