জাতীয় ১৬৩, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে সোহরাব উদ্দিন বিজয়ী হয়েছেন। রবিবার দিনভর ভোটগ্রহণ ও গণনার পর বেসরকারিভাবে এই ফলাফল জানা যায়৷ এর আগেও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামিলীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি।
এই আসনে সোহরাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ (নৌকা)। এছাড়াও এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক)।
রবিবার সন্ধায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল সুত্রে জানা যায়, এডভোকেট সোহরাব উদ্দিন ৮৯,৫৩৯ টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। সোহরাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮৯৩২ ভোট। ২০,৬০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল কাহার আকন্দ।
এছাড়াও অন্যন্য প্রার্থীদের মধ্যে বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ১৬,১৯৯ ভোট,এনপিপির প্রার্থী আলেয়া (আম) পেয়েছেন ২১৯, গণফ্রন্টের তৈয়ব মো: রেজাউল করিম (মাছ) ১২৪,গণতন্ত্রী পার্টির আশরাফ আলী (কবুতর) ৫৮৯,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর বিল্লাল হোসেন (টেলিভিশন) ৩৪৮ ভোট পেয়েছেন।


