সোমবার, মার্চ ২৩, ২০২৬

সানন্দবাড়ীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও চশমা বিতরণ করা হয়

আপডেট:

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা এবং চশমা বিতরণ করা হয়েছে।
উপজেলার উত্তর রহিমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মো: সাখাওয়াত হোসাইন, মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে, জামালপুর শাখার ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান খান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউ পি চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি মোঃ রাকিব খান, ইউ পি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইউ পি সদস্য মোঃ আবু হানিফ প্রমুখ।
চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।
শাখাওয়াত হোসাইন এর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রধান অতিথি সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে চক্ষু রোগী দেখেন ১২৫ জন, চশমা ফ্রি দেওয়া হয় ৩০ জন রোগীকে, ছানি অপারেশন জন্য ২১ জন রোগীকে জামালপুর হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত