ফেনী ০১ আসনের জাতীয় সংসদের সদস্য আলাউদ্দিন নাসিম চৌধুরীর দুটি দাবী করেন। মহুরি বাদ ও ফেনীতে টেক্সটাইল বিশ্ব বিদ্যালয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে জানতে চান। মাননীয় প্রধানমন্ত্রী বলেন ১৯৯৮ সালে বাধ নির্মাণের প্রকল্প আওয়ামীলীগ সরকার নিয়েছিলো বি,এন,পি সরকার গঠিত হওয়ার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও ফেনী ০১ আসনে সাবেক সংসদ সদস্য কেন প্রকল্পের বাস্তবায়ন করলেনা। আলাউদ্দিন নাসিম গত ২৬ বছরের এই প্রকল্পটি কেন বাস্তবায়ন হলো না এই প্রশ্ন করেন। বঙ্গবন্ধু নামে ৩৫ একর জায়গা মধ্যে একটি টেক্সটাইল বিশ্ব বিদ্যালয় করার জন্য মাননীয় মন্ত্রী কে চিঠি দিয়েছেন বলেন। এই দুটি দাবি ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি দীর্ঘদিন থেকে করে আসছে। বেনার ফেস্টুন মধ্যমে প্রচার চালিয়েছে। জাতীয় সংসদে এই দাবী করার মধ্যে দিয়ে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি দাবী সঠিক ছিলো বলে প্রতীয়মান হলো। ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি প্রতিষ্ঠাতা গোলাম মাওলা চৌধুরী ও সহ কেন্দ্রীয় কমিটি, যুক্তরাষ্ট্রে, কুয়েত, ইউ,কে, ইতালি শাখার সকল সদস্য এই দুটি দাবী পুরন হবে বলে আশা করে।

