——————————————–
নিজস্ব প্রতিনিধিঃ ফেনীর সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।অদ্য ১৫ জুলাই সোমবার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাচারি বাজার অগ্রনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ভোধন করেন।উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,যুগ্ম সম্পাদক কাওছার উল হাসান চৌধুরী মুন্না,সাংগঠনিক সম্পাদক অজিত বারণ দাস,প্রচার সম্পাদক দিদার মজুমদার,সহ- দপ্তর সম্পাদক কামরুল হাসান বাবলু,ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মহিউদ্দিন,রাজিব সারোয়ার,আবুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক বাদল,আনোয়ার মোর্শেদ মজুমদার বুলেট এবং উক্ত বৃক্ষরোপন কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহিদুল ইসলাম পাটোয়ারী (বাবুল পাটোয়ারী)।এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্রনাথ,স্থানীয় ইউপি সদস্য আবু মনসুর আহমেদ চৌধুরী,অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,শিক্ষকবৃন্দ,স্থানীয় ব্যাক্তিবর্গ এবং শিক্ষার্থীগণ।উদ্বোধনের প্রথম দিনেই চার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।মাসব্যাপী বৃক্ষরোপন এবং চারা বিতরণ কর্মসূচি নিয়ে সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন এবং মানবিক সংগঠন।এই সংগঠনের আত্মপ্রকাশের পর থেকে ফেনীতে সামাজিকভাবে অসংখ্য কাজ করে চলছেন তার মধ্যে বৃক্ষরোপন কর্মসূচি একটি অন্যতম কার্যক্রম।এবারের বৃক্ষরোপন কার্যক্রম ফেনীর ছয় উপজেলায় স্কুল মসজিদ মাদ্রাসা মন্দির সহ বেসরকারি প্রায় সকল প্রতিষ্ঠানে চারা রোপন এবং বিতরণ করা হবে।এছাড়াও যেখানেই খালি যায়গা দেখা যাবে সেখানেই বৃক্ষরোপন করা হবে।এতে করে সবুজ বনায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতে ব্যাপক ভূমিকা রাখবে।উল্লেখ্য এই বৃক্ষরোপণ কর্মসূচির সফল করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি ইউএসএ শাখার সদস্য জনাব আব্দুর রব চৌধুরী মিরন, কানাডা প্রবাসী জনাব এস.এম হুমায়ুন কবির পাটোয়ারী।
সবুজ বিপ্লবের মাধ্যমে, পরিবেশ রক্ষায় এফডিসি ৫০ হাজার ফলজ নিমের চার রোপন করবে
আপডেট:

