মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টিরপাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা মির্জা ফখরুল

আপডেট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে।শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় দু’জনকে হত্যা ও অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি। হিংস্র সন্ত্রাসীদের এ ধরনের পৈশাচিক ও কাপুরুষোচিত রক্তাক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটা এক গভীর দেশি-বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ। বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদেরকে গুরুতর জখম করা হচ্ছে। এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই।তিনি বলেন, হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে, সে জন্য ছাত্র-জনতাসহ সব গণতন্ত্রমনা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনও ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। তাহলেই দেশ থেকে ষড়যন্ত্র ও দুষ্কৃতকারীদের মূলোৎপাটনসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত