অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম পুরষ্কার পেয়েছেন ডিবিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি ও ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, কৃতি সাংবাদিক আদিত্য আরাফাত। তিনি সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড (প্রথম স্থান) অর্জন করেছেন। একজন সৎ, নির্ভীক নির্মোহ সাংবাদিক হিসেবে এ পুরস্কারপ্রাপ্তির জন্য তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন।
বিজ্ঞ জুরি বোর্ডের বিবেচনায় ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এ টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম বিজয়ী হওয়ায় সাংবাদিক আদিত্য আরাফাতের হাতে ক্রেস্ট, সনদ এবং নগদ এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ। যে প্রতিবেদনের জন্য আদিত্য আরাফাত অনুসন্ধানী সাংবাদিকতায় প্রথম পুরষ্কার পেলেন, তা ছিলো ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের কাগজের মান নিয়ে। যা ডিবিসি নিউজে গত বছরের ৮ সেপ্টেম্বর সম্প্রচার হয়। ওই অনুসন্ধানে নেমে তিনি অনেক দুঃসাহসী কাজ করেছেন। তিনি প্রাথমিকের বই নিয়ে নিজে ল্যাবে গিয়েছেন। ল্যাবের পরীক্ষাগারে ওঠে এসেছে, বই সরবরাহকারীরা প্রাথমিকের শিশুদের বইয়ে যে মানের কাগজ দেয়ার কথা ছিলো তা না দিয়ে নিম্নমানের কাগজ দেয়া হয়েছে। ওই প্রতিবেদন সম্প্রচারের পরই তখন শিক্ষাখাতের মাফিয়া গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ওঠে-পড়ে লেগেছিলো।
অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম পুরষ্কার পেয়েছেন ডিবিসি নিউজ’র বিশেষ প্রতিনিধি কৃতি সাংবাদিক আদিত্য আরাফাত
আপডেট:

