গত বৃহস্পতিবার ফেনী শহীদ মিনারে ২৪ শে গনঅভ্যুত্থানের শহীদের স্বরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ফেনী জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফেনী জেলা জাসাস সহ অন্যান সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে ফেনী জেলা সকল মানুষ। এতে অতিথি হিসাবে ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক তার বক্তব্যে বলেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই গনতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের ধারা বাহিকতা রক্ষা করে এগিয়ে যেতে হবে। তিনি শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন, তিনি আয়োজকদের সকলকে ধন্যবাদ জানান। এতে ফেনীর সময় সম্পাদক সাহাদাত সহ অনেকে উপস্থিত ছিলেন।

