বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণে মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরকারি এ প্রশিক্ষণের সুযোগ পাবেন ১৮-৩৫ বছর বয়সী প্রার্থীরা। এইচএসসি পাসেই সুযোগ পাবেন আবেদনের। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদে (৬০০ ঘণ্টাব্যাপী) দেওয়া হবে ফ্রিল্যান্সিংয়ের এই প্রশিক্ষণ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।আবেদন আগামীকালের মধ্যে করতে হবে।

