গোপন সুত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেটের বড় চালান জব্দ করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আমান বাজার সংলগ্ন জয়নব কমিউনিটি সেন্টার এর সামনে রাঙ্গামাটি/ খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬,৩৮০ কার্টুন (মো ৬৩,৮০০ প্যাকেট, মোট ১২,৭৬,০০০ শলাকা) বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা ও ১টি পিক আপ গাড়িসহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি গনের নাম ও ঠিকানা:(১) মোঃ শওকত আকবর(৩৪), পিতা- মোঃ মমতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম, সাং- বনরুপা, কাটা পাহাড় লেন, ৭ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতোয়ালি, জেলা- রাঙ্গামাটি।(২) মোঃ বাদশা (২৬) (চালক), পিতা- বশির আহমেদ, মাতা- শাহজাহান বেগম, মানিকছড়ি ২ নং ওয়ার্ড, ২ নং সাপছড়ি ইউনিয়ন, থানা- কোতোয়ালি, জেলা রাঙ্গামাটি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

