বৈষম্য বিরোধী আন্দোলনে ফেনীর রাজপথ রক্তে লাল হয়ে উঠেছিলো। স্বৈরশাসকের পেটুয়া বাহিনীর গুলিতে ১১ জন শহীদ হয়। তাদের স্মৃতিকে সমন্বিত রাখতে ফেনী পৌরসভার সদর হাসপাতাল মোড়ে শহীদ চত্বর নির্মানের এগিয়ে আসে। শহীদ চত্বরটির নির্মান কাজ শেষে মহান স্বাধীনতা ও জাতিয় দিবসে চত্বরি উদ্বোধন করা হয়। ফেনী পৌরসভা অর্থয়নে নির্মিত ২৪ জুলাই প্রথম শহীদ চত্বর ফেনী জেলা সদর হাসপাতাল মোড়, উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপ-সচিব (উপ পরিচালক) D.D.L.G স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন,শহীদ শ্রাবনের পিতা নাছের উদ্দিন, ছাত্র প্রতিনিধি বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

