ফেনীর পরশুরামে এবারও এক তানজানিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাগরিকের নাম আমিনা শাবানি (৩৩)।বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে বিজিবির টহলদলের অভিযানে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ীর মসজিদের সামনে ওই তানজানিয়ান নাগরিককে আটক করা হয়।

