বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে উত্তাল ফেনী

আপডেট:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ফেনী শহরে সোমবার (৭ এপ্রিল) দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়েছে।বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ট্রাংক রোড়, দোয়েল চত্ত্বর, খেজুর চত্ত্বর, শহীদুল্লাহ কায়সার সড়ক, মডেল থানা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়।শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও জেলা আমির মুফতি আবদুল হান্নান। মিছিলে সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন, নায়েবে আমির আবু ইউছুফ, সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, পেশাজীবী বিভাগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মু, ইলিয়াছ, শহর সেক্রেটারি সামাউন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনদের উৎখাত করার জন্য ইহুদীরা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের বংশ শেষ করার জন্য প্রতিদিন হাজার হাজার শিশু হত্যা করছে। ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি মুসলমানদের। এ নৃশংসতা বন্ধ না হলে গোটা দুনিয়াব্যাপী বিক্ষোভের আগুন জ্বলে উঠবে।মুফতি আবদুল হান্নান বলেন, ‘ফিলিস্তিনে হত্যাযজ্ঞের ঘটনার কুশিলবদের গ্রেফতার করতে হবে। যতদিন ফিলিস্তিন মুক্ত না হয় ততদিন বিক্ষুব্ধ ফেনীবাসী রাজপথে থাকবে।একইদিন বাদ যোহর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পেশাজীবীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। তারা ইসরাইলি আগ্রাসন বন্ধ হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন। একইসাথে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত