বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

লুটপাটকারীদের গ্রেফতার করা হবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

আপডেট:

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এসব ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।আইজিপি বাহারুল আলমকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে। দ্রুতই গ্রেফতার করা হবে। ইতোমধ্যে পুলিশের একটি টিম এ নিয়ে কাজ করছে।আইজিপি আরো বলেন, ‘সরকার শান্তিপূর্ণ ও আইনানুগ প্রতিবাদের পথে কোনো বাধা সৃষ্টি করে না। তবে প্রতিবাদের নামে কোনো ধরনের সহিংসতা বা অপরাধ বরদাশত করা হবে না।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমরা যখন বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিশ্বদরবারে তুলে ধরতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি, তখন দেশের ভেতরে এমন দুঃখজনক পরিস্থিতি আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।তিনি আরো বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, তার অনেকগুলো স্থানীয় বিনিয়োগকারীদের ছিল, আবার কিছু বিদেশী বিনিয়োগকারীরও ছিল, যারা বাংলাদেশের ওপর আস্থা রেখেছিলেন। এসব ব্যবসা তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। যারা এই ন্যক্কারজনক হামলা ও ভাঙচুর চালিয়েছে, তারা আসলে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার শত্রু।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত