ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে আজ দুপুর ১২ টা থেকে ০২:৩০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে চর কালিদাস এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০১ টি স্কেভেটর ও ০৩ টি ট্রাক আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাটি কাটার ও পরিবহন নিয়োজিতরা পালিয়ে যায়। চালক সংকটের কারনে অকেজো করে সেখানে রেখে অভিযান পরিচালনা শেষ করা হয়। দৈনিক সকালের কন্ঠকে স্থানীয় পরিবেশ কর্মী নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, স্কেভেটর চালকের নাম নিশ্চিত করেছেন। চালকের নাম রুবেল।

