সারাদেশে আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলায় ১৯ হাজার ৯০০ ছাত্রছাত্রী আজকের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। দৈনিক সকালের কন্ঠের নির্বাহী সম্পাদক সারমিন সুলতানা ফেনী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্র প্রদর্শন করেন। শিক্ষক ও কেন্দ্র প্রধানের সাথে কথা বলেন । তারা জানান তাদের পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১৪ জন। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা দৈনিক সকালে কণ্ঠকে জানায় যে তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বৃত্ত ভরাট এর কাজটি দেখি না দেওয়ার কারণে অনেকে বিভ্রান্তির শিকার হয়। পরীক্ষার্থীদের মধ্যে পাঁচগেছিয়ার উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীরা কান্নাকাটি করে।পরীক্ষা প্রশ্নপত্র সহজ হয়েছে কিন্তু অতিরিক্ত কড়াকড়ির কারণে অনেক পরীক্ষার্থী ভয় এবং আতঙ্কে উত্তরপত্রের সঠিক উত্তর দিতে পারেনি বলে সকালের কণ্ঠকে জানিয়েছে। তবে ফেনী শহরে সকল কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে নকল সরবরাহ করায় দায়ে মোটবী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

