মাদক চোরা কারবারি বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর মাদক ব্যবসায়ীর মামলার শিকার হন দৈনিক ফেনীর সম্পাদক রিজভী, ঢাকা পোস্টের ফেনী প্রতিনিধ। এই মামলা দায়ের এরপর ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ ও রিপোর্টোস ইউনিটি গতকাল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফেনি রিপোর্টার ইউনিটির সভাপতি দৈনিক ফেনীর সময় সম্পাদক সাহাদাত হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সময় টিভি আতিয়ার সজল, বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ফুলগাজী উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , মানবজমিন ফেনী জেলা প্রতিনিধি শামীম আহমেদ বক্তব্য রাখেন, প্রথম আলোর ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের। তিনি বলেন এই ধরনের মামলা সরকারের আমলে একটি নজিরবিহীন ঘটনা এই ধরনের মামলা দায়ের করেছে চিহ্নিত মাদক কারবারীকে সহযোগিতাকারী আইনজীবীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে, তিনি বলেন ঘটনার বিবরণ না জেনে এই ধরনের মামলা তিনি কি করে করলেন। প্রতিবেদনটি না পড়েই মামলার রুজু করে আইনজীবী সমাজকে হেয় করেছেন। মানববন্ধনে ফেনীতে কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়া পিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ফেনী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সম্পাদকেরা উপস্থিত ছিলেন। দৈনিক সকালের কন্ঠের সাথে দৈনিক নয়া পয়গামের সম্পাদক সম্পাদক এনাম বলেন তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে এটি প্রথম ঘটনা, তিনি এ বিষয়ে প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এতে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের জেলা ও ফেনী রিপোর্টেস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিনিধি ওমর ফারুক, সম্পাদক রিজভী, স্টার লাইন জসীমউদ্দীন, দৈনিক সকালে কণ্ঠের সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট) দৈনিক সকালের কন্ঠে সহযোগী সম্পাদক রাজিব সারোয়ার, ফেনীতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। ফেনী কর্মরত সাংবাদিকেরা আশা করেন অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং এই তারপরে মাদক কারবারি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সমাজে মাদক ছেয়ে যাবে। মাদক ব্যবসায়ীদের যৌথ বাহিনী অপারেশনের মাধ্যমে মাদক সম্রাটদেরকে গ্রেফতার করতে হবে। সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

