বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সাংবাদিকদের লিখার স্বাধীন পেলে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে – আসিফ নজরুল

আপডেট:

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না। তারা সবাই সে লক্ষ্যে (সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা) কাজ করবেন।অনুষ্ঠানে নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বর্তমানে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা-সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা হওয়ার সমালোচনা করে বক্তব্য দেন। এ বিষয়ে বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকবার বলেছি, আমি নিজে অনেকবার বলেছি, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যখন এটা মিথ্যা মামলা প্রমাণিত হয়। মামলায় তদন্ত হবে, চার্জশিট হবে, বিচার শেষ হবে, তখন মিথ্যা মামলা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে পারেন, তার আগে ব্যবস্থা নিতে পারেন না। আমরা সবাই যদি নিশ্চিতভাবে জানিও এটি মিথ্যা মামলা, এখানে অনেককে অভিযুক্ত করা হয়, হয়তো তারা জড়িত না, কিন্তু আমাদের কিছু করার থাকে না।’ তবে মিথ্যা মামলা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এর সমাধানে আইনি পরিবর্তন করা দরকার বা যেটা করা দরকার তা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত