বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফেনীর সড়কে দিনদিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার অবৈধ সিএনজি দাপট

আপডেট:

ফেনী এখন অবৈধ সিএনজি ও অটোরিকশার শহরে পরিনত হয়েছে। সরকার পতনের পর প্রশাসনের নিষ্ক্রিয়তা কারণে এই বেহাল দশা।বিভিন্ন সূত্রে জানা যায়, ফেনীতে বর্তমানে ১০ হাজার বেশি অটোরিকশা চলাচল করছে। প্যাডেল রিকশাসহ এ সংখ্যা প্রায় ১৫ হাজার অবৈধ সিএনজি ২ হাজার । ফেনীতে গত কয়েক বছরে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েছে। আগে বেশির ভাগ রিকশাই অলিগলিতে চলত। তবে গত বছরের শেষের দিক থেকে এসব রিকশা মূল সড়কে উঠে এসেছে। ফলে ফেনীতে সড়কে ‘রিকশার বিস্ফোরণ’ হয়েছে— মন্তব্য করেছেন কেউ কেউ। এসব রিকশার কারণে একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে ফেনীর সড়কগুলোতে, অন্যদিকে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।আরও জানা যায়, অটোরিকশা শুধু ফেনীর সড়কগুলোর জন্য বিষফোড়া হয়ে দাঁড়ায়নি, জাতীয় স্বার্থকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ, মতো ছোট শহরে রিকশার ব্যাটারি চার্জ করতে গ্রাহক পর্যায়ের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এতে চাহিদার সময় বিদ্যুতের ওপর চাপ বাড়ছে, যা বিভিন্ন সময় লোডশেডিংয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ। সুতরাং এগুলো রাজধানীতে কেন চলবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে এ কি অবৈধ রিকশাগুলোকে কি বৈধতা দিচ্ছে প্রশাসন? তা ফেনীর জনগন জানতে চায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত