শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সভা শিক্ষা যুগোপযোগী করা হবে : শিক্ষা উপদেষ্টা

আপডেট:

রোববার (২০ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব খ. ম. কবিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষাবিষয়ক সুপারিশগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো দ্রুত এগিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শ্বেতপত্রের পাশাপাশি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ইস্যু তৈরি হচ্ছে, সেগুলোর সমাধান জরুরি।তিনি জানান, ইতোমধ্যে শিল্পখাতের মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা চায়, পাঠ্যক্রম এমনভাবে সাজানো হোক যেন তা তাদের প্রয়োজন মেটায় এবং প্রশিক্ষণের সময় বাঁচে। এ বিষয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য, শ্বেতপত্রে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং প্রবাসীদের জন্য কর্মসংস্থানমুখী শিক্ষা প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত