বাংলাদেশ বিমান বাহিনীর এফ ৭ যুদ্ধ বিমান দিয়া বাড়ির মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতর বিদ্ধস্ত হয়েছে। মোটামুটি ৫টি মিসাইল বহন করার সক্ষমতা আছে এই যুদ্ধ বিমানের। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা প্রশিক্ষন বিমানগুলোর মধ্যে অন্যতম আধুনিক এই যুদ্ধ বিমান। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর বিমানটি যেখানে বিদ্ধস্ত হয় তার ঠিক পাশেই মেট্রো রেলের ডিপো। বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। জনবহুল এলাকা, স্কুল ছুটির সময়ে স্কুলের উপর বিমানটি আঘাত করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে বাড়ে। ঢাকার মত জনবহুল এলাকায় বিমান বিদ্ধস্তের এমন নজির সম্ভবত এবারই প্রথম।যেকোনো বিমান দূর্ঘটনার সময় পাইলট সর্বোচ্চ চেষ্টা করে ক্যাজুয়ালিটি কমানোর। এই বিমানে থাকা পাইলটও সম্ভবত ঐ চেষ্টাই করেছিলো। বিমানটি জনবহুল শহরের উপরে থাকায় যেকোনো বাসা-বাড়ি কিম্বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারতো। পাইলট mayday সতর্ক বার্তা দেয়ার আগে নিজেকে কনভিন্সড করেছিলেন সব থেকে কম ক্ষতি হবে যদি এই মাঠে নামানো যায় কারন তিনি আকাশ থেকে স্কুলের মাঠ টিকেই নিরাপদ ভাবছিলেন, তাই হয়তো শেষ মুহুর্তে তার ভাবনায় ছিলো যদি এই খালি জায়গায় বিমানটিকে নামানো যায়। কিন্তু তিনি হয়তো বুঝতেও পারেনি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান..স্কোয়াড্রন লিডার তৌকিরের সহকারী কো -পাইলট নিহত

