গতকাল সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় এ মন্তব্য করেছেন।ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন এবং আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন তৌহিদ হোসেন।ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন এবং গণহত্যা বন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় অবাধ মানবিক প্রবেশাধিকার এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসরণ করে দ্বি-রাষ্ট্র সূত্রে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পথের আহ্বান জানান তিনি।উপদেষ্টা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের মুক্তির লক্ষ্যে ওআইসি বা মুসলিম উম্মাহ কর্তৃক উত্থাপিত যে কোনো প্রস্তাবের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিঃশর্ত সমর্থন ব্যক্ত করেন।উল্লেখ্য, ফিলস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে রোববার সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার তিনি সভায় যোগ দেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

