আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।চট্টগ্রাম জেলার চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, চন্দনাইশ থানাধীন বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান।
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ১০ জন আহত
আপডেট:

