শনিবার, মার্চ ৭, ২০২৬

একনেকে ৮৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন

আপডেট:

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্প ঋণ রয়েছে ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৪তম একনেক সভা।সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না, এটা নিয়ে কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি জানান, খামোখা ঋণের বোঝা বাড়াতে চায় না সরকার।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের বহু খাস জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতোমধ্যে প্রত্যেক মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে সারা দেশে ঠিক কত পরিমাণ খাস জমি অব্যবহৃত আছে, তা নিরূপণ করা হবে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত