শনিবার, মার্চ ৭, ২০২৬

মেলোনি সরকারের অস্ত্র খাতে ব্যয় বৃদ্ধি দুর্নীতি স্বাস্থ্য খাতের অবহেলার তীব্র সমালোচনা সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কান্তের

আপডেট:

আঞ্চলিক নির্বাচনে প্রার্থী ঠিক করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কান্তে মেলোনি সরকারের স্বাস্থ্য নীতি ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন জনগণের মৌলিক সমস্যা স্বাস্থ্য নীতিতে ব্যয় বৃদ্ধি না করে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি ও ইউক্রেনি যুদ্ধে জড়িয়ে পড়াকে মূল কারণ বলে চিহ্নিত করেন। তিনি আঞ্চলিক নির্বাচনে তার দলের প্রার্থীকে বিজয় করার আহ্বান জানান। সিসিলির পালারমোতে জিউসেপ্পে কন্তে অভিযোগ করেন, সরকার অস্ত্রের পেছনে পাগল হয়ে বিপুল অর্থ ঢালছে অথচ সাধারণ মানুষ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না।সিসিলির স্বাস্থ্যখাতে নিয়োগ দুর্নীতি এবং ক্যান্সার রোগীদের রিপোর্টের জন্য ৮ মাস অপেক্ষার ঘটনাকে তিনি ‘চরম লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাইডেন ও জনসনের ভুল নীতি অনুসরণ করে এখন চরম বিপদে পড়েছে এবং সামরিক বাজি হেরে গেছে।কাম্পানিয়া নির্বাচনের ‘সাইলেন্স পিরিয়ড’ বা প্রচার নিষিদ্ধ সময়ে রবার্তো ফিকোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য কন্তে মেলোনির দলের তীব্র নিন্দা জানান। সিসিলির পরবর্তী রিজিয়নাল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জিউসেপ্পে আন্তোচির (Giuseppe Antoci) নাম শোনা গেলেও কন্তে এখনই প্রার্থী ঘোষণা করতে অস্বীকৃতি জানান। ইতালির অর্থনীতি প্রসঙ্গে তিনি জানান, গত ৩৫ মাসের মধ্যে ৩১ মাসেই শিল্প উৎপাদন কমেছে এবং মানুষের প্রকৃত আয় বা রিয়েল ওয়েজ ধসে পড়েছে।স্বাস্থ্যখাতের এই বেহাল দশা আর দুর্নীতির অভিযোগ কি সিসিলির আসন্ন নির্বাচনে মেলোনি সরকারের আঞ্চলিক নির্বাচনে সমস্যায় পড়তে হবে বলে অনেকে মনে করছেন।
সুত্রঃ আনসা /HelloItaly

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত