আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর রোমের কাস্তেল সান্ত’অ্যাঞ্জেলোতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আত্রেজু’ (Atreju) উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন পিডি নেত্রী এলি শ্লেইন। ব্রাদার্স অফ ইতালির নেতা জিওভান্নি দনজেল্লির আমন্ত্রণে সাড়া দিলেও শ্লেইন শর্ত দিয়েছেন যে, তিনি কেবল প্রধানমন্ত্রী মেলোনির সাথে সরাসরি বিতর্কে অংশ নিতেই সেখানে যাবেন। গত বছর আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও এবার তিনি প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী এবং এলি শ্লেইন পিডি-র নেত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা কখনোই প্রকাশ্যে কোনো বিতর্কে মুখোমুখি হননি। ইতালির অন্যান্য বিরোধী দলের নেতারা কোনো শর্ত ছাড়াই এই রাজনৈতিক উৎসবে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।দনজেল্লি জানিয়েছেন, তিনি প্রথমে ফোনে আমন্ত্রণ জানালে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং পরে সংবাদমাধ্যমের কাছে তিনি এই শর্তযুক্ত প্রস্তাবের কথা নিশ্চিত করেন।মেলোনি কি শেষ পর্যন্ত বিরোধী নেত্রীর এই সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহন করবেন কিনা জানা যায়নি।

