ক্রমবর্ধমান মূদ্রা মান কমে য়াওয়াতে নিম্ন মধ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। অর্থনীতির এই হ্রাস ইতালির রাজনৈতিক পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। এরি মধ্য সাবেক প্রধানমন্ত্রী কান্তে অভিযোগ করে বলেন মেলোনী সরকারের ব্যায় নীতি গভীর সংকটে পড়ছে নিম্ন মধ্য আয়ের জনগণের । এখনি প্রতিরক্ষা খাতে ব্যায় কমিয়ে সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা ধরকার। – ইতালিতে নিত্যপণ্যের দাম বাড়ায় ৩১.১% পরিবার তাদের খাবারের পরিমাণ বা মান কমিয়ে দিতে বাধ্য হয়েছে এবং গড় বাসা ভাড়া বেড়ে ৪২৩ ইউরো হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইউরোপের মধ্যে কেবল ইতালি ও গ্রিসের নাগরিকদের প্রকৃত আয় (Real Income) ২০০৮ সালের চেয়েও নিচে নেমে গেছে। ভোক্তা অধিকার সংস্থা ‘আলত্রোকনসুমো’ (Altroconsumo) সতর্ক করেছে যে, মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অসম্ভব, তাই বাজেটে কাঠামোগত সংস্কার প্রয়োজন। কর্মীদের ইলেকট্রনিক ‘মিল ভাউচার’ বা খাবারের কুপনের ট্যাক্স-ফ্রি সীমা ৮ ইউরো থেকে বাড়িয়ে ১০ ইউরো করার দাবি জানানো হয়েছে। ৩৬ বছরের কম বয়সী তরুণদের (যাদের ISEE ৪০,০০০ ইউরোর নিচে) বাড়ি কেনার জন্য ‘কনস্যাপ ফান্ড’ বা মর্টগেজ সুবিধা আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে।জ্বালানি বিলের বোঝা কমাতে গ্যাসের ওপর ভ্যাট () স্থায়ীভাবে কমানো এবং ‘সোশ্যাল বোনাস’ পাওয়ার আয়ের সীমা বাড়ানোর কথা বলা হয়েছে তরুণদের কর্মসংস্থান বাড়াতে অবসরের বয়স পার হওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়ার ‘মারোনি বোনাস’ বাতিলের প্রস্তাব করেছে সংস্থাটি।
সুত্র :
#ItalyEconomy #Altroconsumo

