মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

প্রধানমন্ত্রী মেলোনী সাথে বুলগেরিয়া প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভের সাথে দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট:

কুটনৈতিক প্রতিবেদন : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পালাজ্জো চিগিতে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াজকভের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মেলোনী বলেছেন বৈঠকে দুই দেশের উন্নয়ন অগ্রগতি তরান্বিত হবে।উভয় নেতা অবকাঠামো, পরিবহন, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় ‘উদ্ভাবনী সমাধান’ খোঁজা এবং ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ নীতিতে রোম ও সোফিয়ার অবস্থান একই।উল্লেখযোগ্য বৈঠকে দুই দেশের মধ্যে ‘ইন্টারকানেকশন’ বা সংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা মূলত গ্যাস ও বিদ্যুৎ বা এনার্জি নিরাপত্তা নিশ্চিত করবে। ইউরোপীয় ইউনিয়নের ‘কোহেশন পলিসি’ বা একীকরণ নীতি বাস্তবায়নে ইতালি ও বুলগেরিয়া যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বলকান অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বুলগেরিয়ার সাথে এই কৌশলগত অংশীদারিত্ব ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুত্র:আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত