শনিবার, মার্চ ৭, ২০২৬

ইতালিতে সাধারণ ধর্মঘট সলিডারিটি কন্ট্রিবিউশন’ বা সংহতি কর আরোপের প্রস্তাব : লান্দিনি

আপডেট:

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সিজিআইএল (CGIL)-এর ডাকে ইতালিজুড়ে পালিত হচ্ছে সাধারণ ধর্মঘট; মূলত সরকারের কৃচ্ছ্রতা নীতি বা ‘অস্টারিটি’ এবং অস্ত্র কেনার প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচি।
ইউনিয়ন নেতা মাউরিজিও লান্দিনি শ্রমিক সমাবেশ দাবি করেছেন, গত তিন বছরে মুদ্রাস্ফীতির কারণে শ্রমিক ও পেনশনভোগীরা যে অতিরিক্ত ২৫ বিলিয়ন ইউরো ট্যাক্স দিয়েছেন, তা সরকারকে ফেরত দিতে হবে। সরকারের বর্তমান বাজেটকে ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটি সাধারণ মানুষের পকেট কেটে শুধুমাত্র বাজেট ঘাটতি কমানো ও অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর জন্য করা হয়েছে। লান্দিনি বছরে ২ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ৫ লাখ ধনীর ওপর ১.৩% হারে ‘সলিডারিটি কন্ট্রিবিউশন’ বা সংহতি কর আরোপের প্রস্তাব দিয়েছেন, যা থেকে ২৬ বিলিয়ন ইউরো আয় হতে পারে। তিনি বলেন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন না করে উল্টো পথে চলছে। ফরনেরো আইন (Legge Fornero) বাতিলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এখন অবসরের বয়স উল্টো ৭০ বছরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছেফ্ল্যাট ট্যাক্স বা সমান কর ব্যবস্থা বাতিল করে মুনাফা ও ভাড়ার আয়ের ওপর প্রগতিশীল কর (Progressive Tax) আরোপের দাবি জানিয়েছে ইউনিয়ন।সাব-কন্ট্রাক্ট বা উপ-চুক্তির মাধ্যমে তৈরি হওয়া অস্থায়ী চাকরির ফাঁদ এবং কর্মক্ষেত্রে মৃত্যু রোধে কঠোর আইনের দাবিও তোলা হয়েছে।েএখন প্রশ্ন হল,
অস্ত্রের বদলে জনকল্যাণে ব্যয়ের দাবিতে ডাকা এই ধর্মঘট কি মেলোনি সরকারকে বাজেট সংশোধনে বাধ্য করতে পারব।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত