পিডি (PD) নেত্রী এলি শ্লেইন অভিযোগ করেছেন, ট্রাম্পের চাপে সামরিক ব্যয় বাড়িয়ে এবং ভুল নীতি গ্রহণ করে মেলোনি সরকার সাধারণ ইতালিয়ানদের ফ্রিজ খালি করে দিয়েছে। তিনি বলেন, গত তিন বছরে নিত্যপণ্যের দাম ২৫ শতাংশ বাড়লেও মানুষের বেতন কমেছে ৯ পয়েন্ট, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান ধসিয়ে দিয়েছে। সরকারে আসলে পিডি অবিলম্বে স্বাস্থ্যখাতে ৩ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে এবং ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টা ৯ ইউরো নিশ্চিত করবে বলে ঘোষণা দেন তিনি। পিডি নেত্রী ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং গাজা সংকটে ইতালির বর্তমান অবস্থানকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে গণভোটে পিডি ‘না’ (No) ভোটের পক্ষে কাজ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।শ্লেইন জানান, ২০২৬ সালের পিডি কার্ডটি টিনা আনসেলমির (Tina Anselmi) স্মরণে উৎসর্গ করা হবে, যিনি স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত করার স্বপ্ন দেখতেন।মেলোনি সরকারের নির্বাচনী আইন পরিবর্তন এবং রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার প্রচেষ্টাকে তিনি গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন।

