শনিবার, মার্চ ৭, ২০২৬

ইতালি বাজেট নিয়ে সরকার ও বিরোধী দলে সমঝোতা সমঝোতা হয়নি

আপডেট:

ইতালির ২০২৫ সালের বাজেট আইন ঘিরে রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হচ্ছে। অস্থায়ী বাজেট কার্যকর হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাজেট নিয়ে একটি ভোটও সম্পন্ন হয়নি। সিনেটের বাজেট কমিটি শনিবার পর্যন্ত বৈঠকের সূচি নির্ধারণ করলেও সংসদের মূল অধিবেশনে বিলটি আসতে পারে ২২ ডিসেম্বরের দিকে। এতে করে বছর শেষ হওয়ার আগেই বাজেট পাস হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।সরকার ও ক্ষমতাসীন জোট একাধিকবার বাজেটের খসড়া সংশোধন করছে। কমিটিতে সংশোধনীগুলো ধাপে ধাপে জমা পড়লেও রাজনৈতিক ঐকমত্যের অভাবে ভোট প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। বিরোধী দলগুলো এই বিলম্বকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে অভিযোগ তুলছে। অন্যদিকে সরকারপক্ষের দাবি, বিরোধীদের সঙ্গে পদ্ধতিগত সমঝোতা হলে খুব অল্প সময়েই পুরো বাজেট পাস করা সম্ভব।বাজেট নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ দেখা দিয়েছে প্রতিরক্ষা পেনশন কর গুরুত্বপূর্ণ খাতে। এর মধ্যে রয়েছে সরকারি প্রশাসনে কর্মরত পেশাজীবীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা RAI এবং স্থানীয় টেলিভিশনের বাজেট কমানো, ব্যবসায়ীদের জন্য করছাড় পুনর্গঠন, বিশেষ করে পরিবেশবান্ধব বিনিয়োগে কর সুবিধা, পাশাপাশি পেনশন ও শ্রমবাজার সংক্রান্ত সংস্কার।ব্যাংক অব ইতালির স্বর্ণভাণ্ডার নিয়ে যে বিতর্ক চলছিল, তা আপাতত শেষ হয়েছে। সর্বশেষ সংশোধনী অনুযায়ী, ইতালির স্বর্ণভাণ্ডারের মালিকানা ও ব্যবস্থাপনা ইউরোপীয় চুক্তির নিয়ম মেনে ব্যাংক অব ইতালির হাতেই থাকবে। তবে বিনিয়োগ স্বর্ণ সংক্রান্ত করনীতি এখনো চূড়ান্ত নয়। একই সঙ্গে কিছু করমুক্তি বা অ্যামনেস্টি সংক্রান্ত প্রস্তাব বাজেট থেকে বাদ পড়ে ভবিষ্যতে আলাদা নির্মাণ সংস্কার আইনে যুক্ত হতে পারে।আরেকটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হলো ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা ছোট পার্সেল বা মিনি প্যাকেজের ওপর কর আরোপ। এই কর ইউরোপীয় পর্যায়ে প্রস্তাবিত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন ও উপযুক্ত সময়সূচি পাওয়া গেলে চলতি বছর থেকেই এটি কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।এছাড়া নগদ লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ হাজার ইউরো পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও আলোচনায় রয়েছে। সরকারপক্ষের একটি অংশ মনে করে, নাগরিকদের নিজেদের অর্থ ব্যবহারে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়, যদিও এই সীমা বৃদ্ধির সঙ্গে কর আরোপের বিষয়টিও যুক্ত থাকবে।সব মিলিয়ে, বাজেট আইন নিয়ে সরকারের অভ্যন্তরীণ মতপার্থক্য, বিরোধীদের চাপ এবং ইউরোপীয় নিয়মকানুন—সবকিছু মিলিয়ে ইতালির অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে, এই টানাপোড়েনের অবসান ঘটে কি না এবং বাজেট সময়মতো পাস হয় কি না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত