রাই উনো (Rai Uno)-এর জনপ্রিয় শো ‘পোর্তা আ পোর্তা’ (Porta a Porta)-তে মাত্তেও সালভিনি বলেছেন, ধর্মঘট সত্ত্বেও ৯০% ফ্রেচ্চিয়ারোস(Frecciarossa) এবং আঞ্চলিক ট্রেন চলাচল নিশ্চিত রয়েছে। সিজিআইএল নেতা মাউরিজিও লান্দিনির ডাকা এই ধর্মঘটকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ বলে অভিহিত করেছেন।সালভিনি দাবি করেন, তার সরকার ডাক্তার, শিক্ষক এবং রেলকর্মীদের বেতন বাড়িয়েছে, যা পিডি (PD) সরকার কখনোই করতে পারেনি। সালভিনি জানান, মেসিনা ব্রিজ প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শুরু করার লক্ষ্য থাকলেও, এখন তা ২০২৬ সালে গড়াতে পারে।বিচার বিভাগীয় সংস্কার বা ‘সেপারেশন অফ ক্যারিয়ারস’ নিয়ে গণভোটে ইতালির জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবে বলে তিনি আত্মবিশ্বাসীইতালির ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের জন্য মিলানে ১৭০০ বেডের বিশাল ডরমিটরি তৈরি হচ্ছে, যা পরে শিক্ষার্থীদের জন্য কম খরচে আবাসনের ব্যবস্থা করবে। অভিবাসন ইস্যুতে তিনি বলেন, ইতালির ‘নিরাপদ দেশ’ বা সেফ কান্ট্রি লিস্টে নতুন দেশগুলো যুক্ত হওয়ায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ হবে।
সুত্র : রাই ১, হ্যালো ইতালি
সিজিআইএল নেতা লান্দিনির ডাকা ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: মাত্তেও সালভিনি
আপডেট:

