শনিবার, মার্চ ৭, ২০২৬

ন্যূনতম ৮০৭ ইউরো মাতৃত্বকালীন ভাতার প্রস্তাব পিডির

আপডেট:

ইতালির বিরোধী দল পিডি (PD) স্ব-নিযুক্ত বা পারতিতা ইভা’ হোল্ডারদের জন্য ন্যূনতম ৮০৭ ইউরো মাতৃত্বকালীন ভাতার প্রস্তাব করেছে। এটি করা হলে নিজ ব্যাবসা পরিচালনা কারীদের উপকার হবে বলে মনে করে। ‘জেস্টিওনে সেপারেতা’ বা আইএনপিএস-এ নিবন্ধিত ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষ ওয়েলফেয়ার ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অসুস্থতার সময় কর ও কন্ট্রিবিউশন প্রদান স্থগিত রাখা এবং ন্যায্য পারিশ্রমিক বা ‘একুও কম্পেনসো’র (Equocompenso) আওতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত বিলে ন্যায্য পারিশ্রমিক আইনটি ৪ মিলিয়ন ইউরোর বেশি টার্নওভার এবং ২০ জনের বেশি কর্মী থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রেও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে (আগে যা ছিল ১০ মিলিয়ন ও ৫০ জন)।স্ব-নিযুক্ত কর্মীদের জন্য ‘ইস্করো’ (ISCRO) বা বিশেষ বেকারত্ব ভাতার বিষয়ে প্রচারণার অভাব রয়েছে, যা দূর করতে আইএনপিএস-কে ক্যাম্পেইন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান সরকার ২০২৩ সালে ন্যায্য পারিশ্রমিকের আইন করলেও তা সরকারি প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ঠিকমতো কার্যকর হচ্ছে না বলে অভিযোগ তুলেছে পিডি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত