শনিবার, মার্চ ৭, ২০২৬

ইতালি সহ সারা বিশ্বে বড় দিনের উৎসব শুরু

আপডেট:

২৪শে ডিসেম্বর বিশ্বজুড়ে,বড় দিনের উৎসবে শুরু হয়। ঐতিহ্য গত ভাবে রোমান সম্রাটদের পৃষ্ঠপোষকতা পেয়ে আসছে ইতালির জনগণ। ক্যাথলিকদের তীর্থস্থান হওয়াতে অনেক পর্যটক ইতালিতে ভ্যাটিকান ভ্রমণের আসে বলে বাড়তি আমেজ থাকে ইতালিতে।বিশেষ করে ইতালি ও ইউরোপের অনেক দেশে, বড়দিনের মূল উদযাপন শুরু হয়; যাকে “ক্রিসমাস ইভ” বলা হয়, যেখানে মধ্যরাতের বিশেষ প্রার্থনা এবং উপহার আদান-প্রদান হয়, এবং ২৫শে ডিসেম্বর ‘ক্রিসমাস ডে’ হিসেবে যিশুর জন্মদিন পালিত হয়, যা মূলত ২৪শে ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে ২৫শে ডিসেম্বর দিনব্যাপী চলে। ২৪শে ডিসেম্বরের তাৎপর্য:শুরুর প্রস্তুতি: অনেক দেশেই ২৪শে ডিসেম্বর থেকেই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, বিশেষত সন্ধ্যার পর থেকে।ক্যাথলিক এবং কিছু প্রোটেস্ট্যান্ট ঐতিহ্য অনুযায়ী, যিশুর জন্ম হয়েছিল মধ্যরাতে, তাই ২৪শে ডিসেম্বর রাতে বিশেষ “মিডনাইট মাস” অনুষ্ঠিত হয়।ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় বা রাতে উপহার আদান-প্রদান করা হয়। মূলত ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়, যাকে ‘বড়দিন’ বলা হয়।
এই দিনে গির্জায় প্রার্থনা, ভোজ, এবং স্ব পরিবারে মাধ্যমে উৎসব চলে।কিছু ব্যতিক্রম রয়েছে
কিছু প্রাচ্যদেশীয় অর্থোডক্স চার্চ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৭ই জানুয়ারি বড়দিন পালন করে।
কিছু দেশে (যেমন নেদারল্যান্ডস ও বেলজিয়াম) সেন্ট নিকোলাস ডে-তে (৫ বা ৬ ডিসেম্বর) উপহার দেওয়া হয়। সুতরাং, ২৪শে ডিসেম্বর থেকে বড়দিনের উৎসবের সূচনা হয় এবং ২৫শে ডিসেম্বর তা মূল উৎসবে পরিণত হয়, যা মূলত দুটি দিন জুড়েই চলে।

Nahid Nazmul Ahmed

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত