গতকাল ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে প্রায় ২৬ হাজার মানুষের উপস্থিতিতে পোপ লিও ১৪ তাঁর ঐতিহাসিক ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দিয়েছেন।ইউক্রেনের ‘নিপীড়িত’ জনগণের জন্য প্রার্থনা করে তিনি অবিলম্বে অস্ত্রের ঝনঝনানি থামিয়ে মস্কো ও কিয়েভকে আন্তরিক সংলাপে বসার আহ্বান জানান।গাজার তাঁবুতে থাকা শরণার্থী এবং শহরের গৃহহীন মানুষদের কষ্টের কথা স্মরণ করে তিনি বিশ্বনেতাদের আরও মানবিক হওয়ার অনুরোধ করেছেন। যিশু আদর্শ বিশ্ব নেতাদের স্বরণ করিয়ে পোপ বলেন সংঘাত নয় মানবিক বিশ্ব গড়ে তুলতে তাদের করণিয় তুলে ধরে বিশ্ব শান্তি সমৃদ্ধি জন্য অধিকতর কাজ করার আহবান জানান। দীর্ঘদিন পর জন পল দ্বিতীয়-এর ঐতিহ্য ফিরিয়ে এনে পোপ ল্যাটিন, চাইনিজ ও আরবিসহ ১০টি ভাষায় বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।প্রবল বৃষ্টি উপেক্ষা করে পোপমোবাইলে চড়ে তিনি স্কয়ারে অপেক্ষমাণ হাজারো ভক্তকে সারপ্রাইজ ভিজিট দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো পোপ বড়দিনের দুপুরের আশীর্বাদের পাশাপাশি সকালের মূল প্রার্থনাও নিজে পরিচালনা করেছেন, যা ভ্যাটিকানের ইতিহাসে বিরল।জুবিলি বা পবিত্র বছর শেষের দিকে তিনি সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকার ‘হোলি ডোর’ বা পবিত্র দরজা বন্ধ করার কথাও উল্লেখ করেন।

