ইতালিতে কৃষি কাজে এসে অভিবাসীরা শোষণের শিকার হয়। অভিবাসীদের শোষণ থেকে রক্ষায় নতুন উদ্যোগতা তৈরী সিলির স্থানীয় জনগনকে সম্পৃক্ত করতে সরকার সিসিলির জন্য তহবিল বরাদ্দ দিয়েছে। নন ইউ ভুক্ত অভিবাসীদের এই বরাদ্দে আওতায় রাখা হয়েছে। সিসিলি রিজিয়ন অভিবাসীদের জন্য ‘সুপ্রিম ২’ প্রকল্পের আওতায় ১ মিলিয়ন ইউরোর বেশি তহবিলের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষি খাতে অবৈধ কাজ বা ‘কাপোরালাতো’ প্রতিরোধ করা এবং ‘সোশ্যাল এগ্রিকালচার’ বা সামাজিক কৃষি উদ্যোগে অভিবাসীদের যুক্ত করা। এর মাধ্যমে অভিবাসীদের প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং নতুন সামাজিক ব্যবসা বা স্টার্টআপ খোলার জন্য সরাসরি সহায়তা দেওয়া হবে। প্রকল্পটি মূলত নন-ইইউ দেশ থেকে আসা বৈধ অভিবাসীদের জন্য, যারা কৃষি কাজে অভিজ্ঞ কিন্তু বর্তমানে শোষণের ঝুঁকিতে আছেন। প্রতিটি অনুমোদিত প্রজেক্টের জন্য ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত অনুদান বা ফান্ডিং পাওয়া যাবে।
অফিশিয়াল গেজেটে নোটিশ প্রকাশের ৯০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং প্রকল্পগুলো ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।সিসিলির গ্রামীণ এলাকাগুলোতে যেখানে শ্রম শোষণের ঝুঁকি সবচেয়ে বেশি, সেখানে এই প্রজেক্ট বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
সিসিলির স্থানীয় কৃষক ও অভিবাসীদের জন্য ১ মিলিয়ন ইউরো বরাদ্দ
আপডেট:

