শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করবেন

আপডেট:

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার। সচিবালয়ে আজ অফিসও করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিএনপি’র মিডিয়া সেল থেকে দেয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পরে রাতে মন্ত্রী মর্যাদা দিয়ে ৫ জন এবং প্রতিমন্ত্রী মর্যাদায় আরও ৫ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত