মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

সরকারদলীয় চিফ হুইপ ছয় এমপিকে হুইপ হিসেবে নিয়োগ

আপডেট:

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম মনি। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি অপর প্রজ্ঞাপনে সরকারদলীয় ছয় এমপিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত