রোম, ২০ মার্চ ২০২৬: ইতালির রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, মেলোনির দল ‘ফ্রাতেল্লি দ’ইতালিয়া’ (FdI) ২৯.৪ শতাংশ জনসমর্থন নিয়ে দেশের এক নম্বর রাজনৈতিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে।বিরোধী শিবিরের হালচাল গত ১৭ মার্চ সংবাদমাধ্যম ‘টিজি লা-সেভেন’ (Tg La7)-এর জন্য পরিচালিত এই জরিপে দেখা যায়:ডেমোক্রেটিক পার্টি (PD): প্রধান বিরোধী দলটির জনসমর্থন সামান্য কমে বর্তমানে ২১.৭ শতাংশে দাঁড়িয়েছে।ফাইভ স্টার মুভমেন্ট (M5S): জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন এই দলটি এবারের জরিপে চমক দেখিয়েছে। ০.৩ শতাংশ পয়েন্ট বেড়ে তাদের সমর্থন দাঁড়িয়েছে ১২.৩ শতাংশে, যা এই জরিপের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন।অ্যালিয়ানজা ভার্দি এ সিনিস্ত্রা (AVS): বামপন্থী এই জোটের জনপ্রিয়তা ০.২ শতাংশ কমে বর্তমানে ৬.৬ শতাংশে নেমেছে।ক্ষমতাসীন জোটের শরিকদের অবস্থা মেলোনির দল শক্তিশালী অবস্থানে থাকলেও তার জোটের অন্য শরিকদের জনপ্রিয়তায় সামান্য ধস লক্ষ্য করা গেছে।ফরজা ইতালি: দলটির সমর্থন বর্তমানে ৮ শতাংশ।লেগা: মাত্তেও সালভিনির নেতৃত্বাধীন এই দলটির সমর্থন কমে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে।উভয় দলই গত জরিপের তুলনায় ০.২ শতাংশ পয়েন্ট হারিয়েছে। ২০২৬ সালের মার্চের এই জরিপটি ইতালীয় ভোটারদের রাজনৈতিক মনোভাবের একটি স্থিতিশীল চিত্র তুলে ধরেছে। জোটের শরিকদের সমর্থন কিছুটা কমলেও মেলোনির ব্যক্তিগত জনপ্রিয়তা ও দলের শক্তিশালী অবস্থান তাকে ইতালির রাজনীতিতে অপ্রতিরোধ্য করে রেখেছে।
ফটো: হ্যালো ইতালি
ইতালির রাজনীতিতে মেলোনির আধিপত্য অটুট সাবেক প্রধানমন্ত্রী কন্তে দলের চমক
আপডেট:

