সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ২১ এ নভেম্বর রোজ মঙ্গলবার ১৪ নং মাগুরখালী ইউনিয়নে আমুড়বুনিয়া গ্রামে শ্রী প্রমথ মন্ডল এর নিজস্ব বাস ভবনে ৪ প্রহর ব্যাপী (নিশি) শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪ নং মাগুরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জনাব মনোজ কুমার সরকার। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতে যজ্ঞভূমি কানায় কানায় পূর্ণ হয়েছিল।
শ্রী কমলেশ মন্ডল জানান, মানত পূর্ণ হওয়ার কারনে,প্রথমবার নিজ বাসভবনে মহাযজ্ঞের আয়োজন করেছি। সেই দিক থেকে গ্রামবাসী সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তবৃন্দের আগমনে বাড়ির উঠান যেন পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। একইভাবে যেন প্রতিবছর এমনি করে অনুষ্ঠান করতে পারি ও ভবিষ্যৎতে ভক্তবৃন্দের হরি নাম শ্রবণের পাশাপাশি প্রসাদ খাওয়ারও সুব্যবস্থাও যেন করতে পারি।

