শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

গাউসিয়া কমিটি হাশিমপুর ৩নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন- সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক ফরিদ

আপডেট:

বিশেষ প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ৩ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল স্থানীয় আফজল সিকদার(রহঃ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর বাদে মাগরিব সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ্’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ- সভাপতি ইদ্রীস চৌধুরী, ইউনিয়ন শাখার সভাপতি সাহেব মিয়া সওদাগর, ইউপি সদস্য গোলাম নবী চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন চৌধুরী, আহমদ নবী, হাফেজ মাও. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. ইউনুস, মাহমুদুল হাসান ফারুক প্রমুখ। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গাজী মুহাম্মদ আলাউদ্দীন শাহ্’কে সভাপতি, ব্যাংকার রফিকুল ইসলাম ফরিদকে সাধারণ সম্পাদক, মো. আবদুল্লাহ আল কায়সার জিহানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত