ইজতেমায় তাবলিগ জামাতের পারস্পরিক দ্বন্দ্বে হত্যাকাণ্ডের নৃশংস ঘটনায় নিন্দা জানিয়ে সব ঈমানদার মুসলিমকে বাতিল মতবাদভিত্তিক তবলিগ জামায়াত বর্জন করে ইসলামের শান্তিময় মানবিক আত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ও বিশ্ব সুন্নী আন্দোলনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।গতকাল বুধবার সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার স্বাক্ষরিত এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, তবলিগ জামায়াতের অভ্যন্তরীণ স্বার্থের সশস্ত্র সংঘাত ও পারস্পরিক খুন সন্ত্রাস প্রমাণ করে দিল্লিকেন্দ্রিক এই দল ইসলামের দল নয়। ওয়াবি সালাফি মওদুদি তবলিগি ইত্যাদি ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ইসলামের বিকৃতিকারী ধারা।শেখ রায়হান রাহবার বলেন, ইসলামের নামে এসব খুন-সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামকে কলঙ্কিত করছে এবং মুসলিম মিল্লাত ও মানবতার ধারাকে ধ্বংস করছে। খুন-জুলুম স্বৈরতার ধারক কখনও ইসলামের ধারক নয় এবং প্রকৃত মুসলিম নয়, এমনকি মানুষও নয়।

