ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমাদের মহান স্বাধীনতা দিবস এবং ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আমাদেরকে অনন্তকাল ধরে উজ্জীবিত করবে। ৭ মার্চের ভাষণ শুনে আমরা সব সময় আন্দলিত হয়। এই ভাষণকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ বলে মনে করি। তার এই ভাষণ শুধু আমাদের বাংলাদেশেই নই, শুধু এই উপমহাদেশেই নয় বরং সমগ্র বিশ্বে এই ভাষণটি অনন্য সাধারণ ভাষণের মর্যাদা লাভ করেছে। আমরা জানি যে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালি জাতির উপর দমন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের খেলায় মেতে উঠে। এই যে বিশ্বাসঘাতকতা পাকহানাদার বাহিনী আমাদের সাথে করেছিল, তা মূলত আমাদের অহঙ্কবোধকে জাগ্রত করে। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অপামর জনসাধারণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিড়ে পরে। বঙ্গবন্ধু তখন গ্রেফতার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তার সর্বশেষ বাণী বাংলার মানুষের কাছে পাঠান এই বলে, ‘এই হয়তো তোমাদের জন্য আমার শেষ বাণী। আজকে থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যে যেখানেই থেকে থাক, যে অবস্থায়ই থাক, হাতে যার যা আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তোল। ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, যতদিন পর্যন্ত না দখলদার পাকিস্তানিদের শেষ সৈনিকটি বাংলাদেশের মাটিতে থেকে বহিষ্কৃত হচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে।’

