সম্পাদক ডেস্ক ঃ
ইতালির বৃহত্তর নোয়াখালী সমিতি সাবেক সভাপতি ইতালি বি,এন, পি,নেতা ইতালি থেকে প্রকাশিত দৈনিক সকালের কন্ঠের পৃষ্ঠপোষক আবদুর রাজ্জাক বিদায়ী আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সমিতি, ইতালী। এই মিলাদ মাহফিলে রোমে বসবাসকারী বৃহত্তর নোয়াখালীর সকল সদস্য নেতারা উপস্থিত ছিলেন। মিলাদ দোয়া মাহফিল তার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বৃহত্তর নোয়াখালী সমিতি সভাপতি আলাউদ্দিন শিমুল, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আনিমুল ইসলাম ( সালাম) ইতালি ফেনী সমিতির সাবেক সহ সভাপতি মিলন, পাঞ্চেয়ত ট্রাভেলস মালিক সিরাজ পাঞ্চায়েত। বাংলাদেশ কমিউনিটি অনেক নেত্ববৃন্ধ। সকলে তাকে একজন সদালাপী ও বিনয়ী বলে জানান। তাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন এই দোয়া করেন। তার পরিবারের সকলকে তার কর্মময় জীবন অনুসরণ করে ইতালিতে বসবাসরত সকল বাংলাদেশী সেবা করার আহবান জানান। মিলাদ ও দোয়া মাহফিল শেষ সবাইকে মিষ্টি করানো হয়। দোয়া পরিচালনা করেন, রোম ইতালির তরপিনাতারা মসজিদে পেশ ইমাম।

