ভু-মধ্য সাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ন পথ অতিক্রম করে ইতালির সার্দিনিয়া দ্বীপের দক্ষিণ উপকূলে গত তিন দিনে নতুন করে ১৬৩ জন অভিবাসী অবতরণ করেছেন। উত্তর আফ্রিকা থেকে আসা এসব নৌকার প্রবাহ হঠাৎ করেই বেড়ে গেছে; শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই ১১৬ জন তীরে পৌঁছেছেন। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে, যাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে।সান্ত’আন্তিওকো (Sant’Antioco), তেউলাদা এবং পুলা এলাকার সৈকতে গুয়ার্দিয়া দি ফিনাঞ্জা ও কারাবিনিয়েরি একাধিক ছোট নৌকা বা ‘বারকিনো’ আটকাতে সক্ষম হয়েছে।আগতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা এবং একজন হাঁটাচলায় অক্ষম নারী রয়েছেন; তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে ক্যালিয়ারির মোনাস্টির (Monastir) ফার্স্ট রিসেপশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ইতিমধ্যেই ধারণক্ষমতার অতিরিক্ত চাপ রয়েছে। রাতের আঁধারে এবং দিনের আলোতে দফায় দফায় এই নৌকাগুলো উপকূলে ভিড়ছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
তথ্য সুত্র : নিউজইতালি, ফটো হ্যালো ইতালি
ডিঙ্গি নৌকা করে ইতালির সার্দিনিয়া দ্বীপের দক্ষিণ উপকূলে ১৬১ জন অভিবাসী পৌঁছেছে
আপডেট:

