রোমে বসবাসরত বাংলাদেশীরা আন্তর্জাতিক অভিবাসন দিবসে রোমে বিক্ষোভ ও সমাবেশ করে তাদের দাবী তুলে ধরেছে। – গতকাল ১৮ ডিসেম্বর, ২৫তম আন্তর্জাতিক অভিবাসী দিবস; জাতিসংঘের এই বিশেষ দিনে ইতালিতে অভিবাসীদের অধিকার ও অবদানকে স্মরণ করা হয়েছে। রোমের পিয়াজ্জা কাপরানিকায় (Piazza Capranica) আজ বিকেলে বাংলাদেশি কমিউনিটি কমিটি এক বিশেষ সমাবেশ হয়েছে। বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও যারা আমলাতান্ত্রিক জটে অবৈধ বা ‘ইরেগুলার’ হয়ে পড়েছেন, তাদের সমাধানের দাবিতেই এই আন্দোলন। ইস্তাত (ISTAT) ও ইসমু (ISMU)-এর তথ্যমতে, ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের ২২ শতাংশই লাজিও রিজিয়ন বা রোম ও এর আশেপাশের এলাকায় বাস করেন। দেশটিতে বর্তমানে ইউক্রেন (৩ লাখ ৯২ হাজার), মরক্কো (৩ লাখ ৭৭ হাজার) এবং আলবেনিয়ার (৩ লাখ ৬১ হাজার) নাগরিকরা সংখ্যায় শীর্ষে। মিলান বা লোম্বার্ডিতে মিসরীয় ও ফিলিপিনোদের ঘনত্ব বেশি হলেও রোমে বাংলাদেশিরা অন্যতম প্রধান অভিবাসী শক্তি। গতকাল রোমের সিএনইএল (CNEL) সদর দপ্তরে অভিবাসীদের নিয়ে ‘জানুন এবং অন্তর্ভুক্ত করুন’ (Conoscere per Includere) শীর্ষক বিশেষ রিপোর্ট পেশ করা হয়েছে।

