বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরণে ইতালিস্থ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে দোয়া ও মিলাদ

আপডেট:

শিমুল রহমান ইতালী :

ইতালির রাজধানী রোমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার   আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাদ এশা  রোমের বাংলা অধ্যুষিত এলাকা প্রেন্সেতিনা মক্কী  মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে ইতালিস্থ বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালী।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা  ও তারেক রহমানের দীর্ঘায়ু  কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহিন কবির সরদার ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর ।
দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম,মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির,ইতালী বিএন পির সদস্য সামির হোসেন সাদেরক,সহ-সভাপতি মাসুম বিল্লাহ,সাজ্জাদুল করিব, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা,জুয়েল আহম্মদ,আল-আমিন।ইতালী যুব দলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বরিশাল জেলা সমিতি ইতালীর সভাপতি সোহেল ভুইয়া,সাধারণ সম্পাক জামাল সরদার,নরসিংদী জেলা সমিতির সভাপতি বাবু,চাঁদপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবির,ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক পাভেল রহমান তুহিন প্রমুখ সহ আরও অনেকে।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত
উপদেষ্টা ইমাম হাসান লিখন,শামিম খান,নাছির খান,আরিফ বেপারী,সোহেল খান, সোহেল ভুইয়া,রাকিব ভুইয়া,মনিরুল আহসান নিপু,সিনিয়র সহসভাপতি জামাল সরদার, সহ সভাপতি সফিকুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন শ্রেনীর সদস্য সহ নেতৃবৃন্দ।রোমের মক্কী মসজিদের খতিব দীর্ঘ মোনাজাতের মরহুম বেগম জিয়া,জিয়াউর রহমান ও আরাফাত রহমান ককোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।সেই সাথে আগামি নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেখ রহমান কে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিস্টিত করতে মহান আল্লাহ নিকট ফরিয়াদ করেন। বাংলাদেশ সহ সারা মুসলিম জাহান হেফাজতের জন্য মহান আল্লাহ নিকট দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত